Bheramara Government Degree College (ভেড়ামারা সরকারি কলেজ)



ভেড়ামারা সরকারি কলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কুষ্টিয়া সদর উপজেলার প্রাণকেন্দ্রে সুন্দর মনোরম পরিবেশে প্রায় ১০ একর ৪১ শতক জমির উপর কলেজটি অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পহেলা জুলাই, ১৯৬৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার ইতিহাস

ভেড়ামারা কলেজ শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষনুরাগী সমাজহিতৈষী ব্যাক্তিগনের মহতী উদ্যাগে ১৯৬৭ সালের জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।

Bheramara Govt. Degree College (ভেড়ামারা সরকারি কলেজ)


ইতিহাস

যশোর শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিকে প্রথম স্বীকৃতির তারিখ জুলাই, ১৯৬৫। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথম অধিভূক্তির তারিখ হচ্ছে আগস্ট, ১৯৭০ (বিএ, বিকম) এবং বিএসসি শাখার অধিভূক্তির তারিখ হচ্ছে ২৫ জুলাই, ১৯৭৬। উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রমের প্রথম স্বীকৃতির তারিখ হচ্ছে ১০ জুলাই, ২০০৩। উচ্চ মাধ্যমিক স্নাতক সত্মর প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে সেপ্টেম্বর, ১৯৮৫ এবং বিএম শাখার প্রথম এমপিও ভূক্তির তারিখ হচ্ছে মে, ২০১০। স্নাতক সম্মান শিক্ষাকার্যক্রম প্রথম অধিভূক্তি লাভ করে ২০১২ সালে।

২০২২ সালের ২৬শে জানুয়ারি ভেড়ামারার এই ঐতিহ্যবাহী কলেজটির সরকারিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রম

ভেড়ামারা কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৪৫০০+ জন। ভেড়ামারা কলেজে মোট শিক্ষক সংখ্যা ৭৫ জন। বাংলা, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স বাংলা, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়সহ ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে।

চিত্রশালা

ভেড়ামারা সরকারি কলেজের অনার্স ভবন।

এই কলেজের ক্যাম্পাস ১০.৪১ একর বিশিষ্ট। কলেজটি চারটি ভবন নিয়ে গঠিত

যোগাযোগঃ

ভেড়ামারা সরকারি কলেজ
পোস্ট:ভেড়ামারা
উপজেলা:ভেড়ামারা
জেলা:কুষ্টিয়া


মোবাইল: ০১৩০৯১১৭৪৯৭

ই-মেইল: bheramaracollege@yahoo.com 

Post a Comment (0)